ভিডিও শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:৪৬ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে থেকে নারী-পুরুষসহ গ্রেফতার ১২

নোয়াখালীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে থেকে নারী-পুরুষসহ গ্রেফতার ১২

নোয়াখালীর বেগমগঞ্জে হোটেল রাজ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে পাঁচ পুরুষ ও সাত নারীসহ ১২ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে চৌমুহনী বাজারের ডালিয়া মার্কেটের রাজ আবাসিক হোটেলে এই অভিযান চালানো হয়। জেলা পুলিশের ডিবি পুলিশের একটি টিম এই অভিযান পরিচালনা করে।

আটককৃত পুরুষ আসামিরা হলেন আরমান হোসেন, নাছির উদ্দিন, মিজানুর রহমান, মোজাম্মেল হোসেন এবং মো. রাকিব হোসেন। তাদের বাড়ি নোয়াখালীর বিভিন্ন উপজেলায়। এ ছাড়া ঘটনাস্থল থেকে সাতজন নারীকে আটক করা হয়।

আরও পড়ুন

নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান আইনি প্রক্রিয়া শেষে আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

উল্লেখ্য: এর আগে এই হোটেলে অভিযান চালিয়ে একাধিক নারী পুরুষকে আটক করা হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে থেকে নারী-পুরুষসহ গ্রেফতার ১২

ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা

শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার

ঊর্ধ্বতন পাঁচ পুলিশ কর্মকর্তাকে বদলি

বিশ্বের সেরা অভিনেত্রী ছিলেন শেখ হাসিনা: স্পিকার

দুই দিনব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল