ভিডিও শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১২ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:০৯ পিএম

ফরিদপুরে কার্টন থেকে অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার

ফরিদপুরে কার্টন থেকে অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার

ফরিদপুরের মধুখালী উপজেলার বোয়ালিয়া এলাকার ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে কার্টনে ভরা অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশের ছয় টুকরা উদ্ধার করেছে পুলিশ।

নিহতের বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে লাশের টুকরাগুলি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বোয়ালিয়ায় রাস্তার পাশে কার্টন পড়ে থাকতে দেখেন পথচারীরা।

আরও পড়ুন

পরে কার্টন থেকে v বের হতে থাকলে স্থানীয়দের সন্দেহ হয়। বিষয়টি থানায় জানালে পুলিশ সেটি জব্দ করে।
পরবর্তীতে কার্টনটি খুলে এক ব্যক্তির দেহ থেকে বিচ্ছিন্ন ছয় টুকরা অবশিষ্টাংশ উদ্ধার করা হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে আমরা  কার্টনবন্দি অবস্থায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশের ছয় টুকরা উদ্ধার করেছি।

নিহতের পরিচয় শনাক্তের জন্য পিবিআইসহ আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করছে।

তিনি বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে লাশের টুকরাগুলি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উন্মোচন ও আসামিদের গ্রেপ্তারে আমাদের পুলিশি অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে কার্টন থেকে অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার

ড. ইউনূসের বিরুদ্ধে বিচারাধীন আরও অর্ধশত মামলা 

নোয়াখালীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে থেকে নারী-পুরুষসহ গ্রেফতার ১২

ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা

শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার

ঊর্ধ্বতন পাঁচ পুলিশ কর্মকর্তাকে বদলি