শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
শ্বশুরবাড়িতে বেড়াতে এসে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ভৈরব থেকে আসা ডুবুরি দল উদ্ধার কার্যক্রমে অংশ নিয়ে মরদেহগুলো উদ্ধার করে বলে জানান শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান।
তবে এখনও টাঙ্গাইল জেলার জুয়েল মিয়ার ছেলে মো. শান্ত (২৪) এর কোনো সন্ধান পাওয়া যায়নি।
এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামের শীতলক্ষ্যা নদীতে নেমে নিখোঁজ হন চারজন। গত শুক্রবার রাত ১০টা পর্যন্ত তাদের কোন সন্ধান না পেয়ে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ওবায়দুল্লাহ তার স্ত্রী ও সন্তান নিয়ে শ্বশুর মজিবুর শেখের বাড়ি চরলাখপুর গ্রামে বেড়াতে এসেছিলেন। তাদের পাশাপাশি মজিবুর শেখের অন্য দুই মেয়ে শাহীদা ও শাহিনুর বেগমও তাদের সন্তানদের নিয়েও বেড়াতে আসেন। শুক্রবার বেলা ৩টার দিকে মজিবুর শেখের ছোট মেয়ে শান্তা গোসল করতে বাড়ির পাশের শীতলক্ষ্যা নদীতে নেমে একপর্যায়ে স্রোতে তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে বড় বোনের জামাই ওবায়দুল্লাহ ও মেজো বোনের ছেলে শান্ত নদীতে নামলে তারা দুজনও নিখোঁজ হন। পরবর্তীতে প্রতিবেশীর ছেলে সৌরভসহ স্থানীয় অনেকেই তাদের খুঁজতে নদীতে নামলে সৌরভও পানিতে তলিয়ে যায়। ঘটনাটি আশপাশের লোকেরা দেখতে পেয়ে স্থানীয়দের জানালে তারা নদীতে নেমেও কোন সন্ধান পায়নি। পরে ফায়ার সার্ভিসকে জানালে তারা সাড়ে ৪টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে সন্ধান না পাওয়ায় অভিযান সকাল পর্যন্ত স্থগিত করেন।
আরও পড়ুনশনিবার সকালে ভৈরব থেকে ডুবুরি দল এসে শীতলক্ষ্যা নদীতে অভিযান শুরু করে। নদীতে তীব্র স্রোত থাকায় অভিযান চালাতে বেগ পোহাতে হয়। পরে দীর্ঘক্ষণের চেষ্টায় সকাল ৮টায় ঘটনাস্থল থেকে কিছু দূরে সৌরভের মরদেহ উদ্ধার করা হয়। পরে ৯ টায় নদী থেকে ওবায়দুল্লাহর মরদেহ এবং ঘটনাস্থল থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে পলাশ উপজেলার শাওরাইদ এলাকা থেকে শান্তার মরদেহ উদ্ধার করা হয়।
শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান বলেন, সকালে ডুবুরিরা নদী থেকে তিন জনের মরদেহ উদ্ধার করে। বাকি একজনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনুর মিয়া বলেন, এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্য একজনের সন্ধানে অভিযান চলছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1789207520.jpg)

_medium_1789205386.jpg)
_medium_1789200058.jpg)
_medium_1789197933.jpg)
_medium_1789197394.jpg)
_medium_1789209312.jpg)
_medium_1789201528.jpg)
_medium_1789208220.jpg)