ভিডিও শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১২ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:২২ পিএম

রাজধানীর আদাবরে ব্যাগে মিলল নারীর খণ্ডিত মরদেহ

রাজধানীর আদাবরে ব্যাগে মিলল নারীর খণ্ডিত মরদেহ

রাজধানীর আদাবরে একটি ব্যাগের ভেতর এক নারীর খণ্ডিত মরদেহ পাওয়া গেছে। ব্যাগের ভেতর থেকে তার মাথা, দুই হাত ও শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে আদাবর ১০ নম্বর বালুর মাঠ হাক্কারপাড়ের ময়লাযুক্ত খাল থেকে ব্যাগটি উদ্ধার করে পুলিশ।

খালপাড়ে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে চলাচলকারী লোকজনের সন্দেহ হয়।

পরে কৌতূহলবশত স্থানীয়রা বস্তাটি টান দিলে প্রথমে ভেতর থেকে একটি হাত বেরিয়ে আসে। এরপর ব্যাগ থেকে একটি মাথা গড়িয়ে পড়ে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

 

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, স্কুলব্যাগের মতো একটি ব্যাগের ভেতর থেকে মস্তক, দুই হাত ও শরীরের অংশ পাওয়া গেছে।

আরও পড়ুন

তবে খণ্ডিত দুই পা এখনো পাওয়া যায়নি। সেগুলোর সন্ধানে পুলিশ কাজ করছে।

 

পুলিশের ধারণা, দুর্বৃত্তরা ওই নারীকে হত্যার পর মরদেহটি টুকরো করে ব্যাগে ভরে খালপাড়ে ফেলে রেখে গেছে। মরদেহের পরিচয় শনাক্তসহ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর আদাবরে ব্যাগে মিলল নারীর খণ্ডিত মরদেহ

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সিপিএলে ৪ উইকেট নিয়ে রহস্য ফাঁস করলেন মিরাজ

ককটেল সিনেমায় অভিনয়কে 'ভুল' বললেন সাইফ আলি খান

ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন

সরকারের সমালোচনা করুন, তবে অহেতুক প্রতিবন্ধকতা নয়: আবদুস সালাম