এনসিপি ‘জাপার মত’ পোষা বিরোধী দল হবে না: সারজিস আলম
এনসিপি পোষা বিরোধী দল হবে না বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি বলেছেন, “আমরা জাতীয় পার্টির মত পোষা বিরোধী দল হব না। বিএনপি যেন সেই স্বপ্ন না দেখে। আমরা আমাদের কর্মসূচি নিজেরা ঠিক করব। যদি বিএনপি মনে করে, তারা তাদের জায়গা থেকে আমাদের প্রতিরোধ করবে, তাহলে আমরা মনে করি এটার ফলাফল কখনও ভালো হবে না।”
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) পিরোজপুরে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
আরও পড়ুনআপনাদের শেখাতে হবে না বিরোধী দল কী কর্মসূচি করবে। আপনারা বিরোধীদল হিসেবে ব্যর্থ ছিলেন। আপনারা যখন ‘মার্চ টু ডেমোক্রেসি’র ঘোষণা দিয়েছিলেন তখন শুধু একটি বালুর ট্রাক দিয়ে আপনাদের পুরো কর্মসূচিকে শেষ করে দেওয়া হয়েছিল। আপনারা বালুর ট্রাককেও সরাতে পারেন নাই। আপনারা তখন বিরোধী দল হিসেবে ব্যর্থ হয়েছিলেন। সেই ব্যর্থ বিরোধী দলের আমাদের নসিহত করা ঠিক হবে না।”
এনসিপির জেলা কমিটির আহ্বায়ক হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাহমুদা মিতু, এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1788775663.jpg)
_medium_1788766281.jpg)



_medium_1788770292.jpg)
_original_1788085296_original_1788258204_original_1788690820_medium_1788779335.jpg)
_medium_1788779094.jpg)