নতুন করে আক্রান্ত ১২১৬
হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২১৬ শিশু।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮৯৭ শিশুর। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আরও ১০০ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ, হাম ও এর উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৯৯৭ শিশু মারা গেছে।
আরও পড়ুনএ ছাড়া ২৪ ঘণ্টায় ৬০ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ১৫৬। এই সময়ে ১ হাজার ১০২ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ৫৯ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ৩০৪, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৭৫৬। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৪৫ হাজার ২৭০ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৮৩১ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_original_1788085296_original_1788258204_medium_1788690820.jpg)
_original_1788085296_original_1788258204_medium_1788602317.jpg)
_original_1788085296_medium_1788346072.jpg)
_original_1788085296_medium_1788258204.jpg)

_original_1788085296_medium_1788171688.jpg)
_medium_1788770292.jpg)
_original_1788085296_original_1788258204_original_1788690820_medium_1788779335.jpg)
_medium_1788779094.jpg)