অনির্দিষ্টকালের জন্য প্রাথমিকের শিক্ষক বদলি স্থগিত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। নতুন শিক্ষক পদায়নের জন্যে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এ তথ্য জানান।
এ সময় ববি হাজ্জাজ বলেন, যে ১৪ হাজার শিক্ষক নিয়োগ পেয়েছেন, তাদের পদায়নের জন্য অনির্দিষ্টকালের জন্য শিক্ষক বদলি স্থগিত করা হয়েছে।
আরও পড়ুনপ্রসঙ্গত, চলতি বছর ৯ জানুয়ারি দেশের ৬১টি জেলায় ১ হাজার ৪০৮টি কেন্দ্রে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২১ জানুয়ারি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীর ফল প্রকাশ করা হয়। পরে মৌখিক পরীক্ষা শেষে ফেব্রুয়ারি মাসে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে চূড়ান্ত সুপারিশ করে প্রাথমিক শিক্ষা অধিদফতর।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1788776184.jpg)
_medium_1788775271.jpg)
_medium_1788771233.jpg)
_medium_1788770149.jpg)
_medium_1788769939.jpg)
_medium_1788777489.jpg)
_medium_1788761841.jpg)