ভিডিও রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ৩০ আগস্ট, ২০২৬ ০১:০৯ এএম

১৭ জেলায় ঝড়ের আভাস, বজ্রবৃষ্টি নিয়ে নতুন বার্তা

ছবি : সংগৃহীত, ১৭ জেলায় ঝড়ের আভাস, বজ্রবৃষ্টি নিয়ে নতুন বার্তা

দেশের ১৭ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষও বিস্তৃত রয়েছে এবং বাংলাদেশে এটি মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

রোববার ও সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। রোববার দিনের তাপমাত্রা এবং সোমবার রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আরও পড়ুন

মঙ্গল ও বুধবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ও কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। মঙ্গলবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে বুধবার দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আগামী বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা হত্যার ১৭ ঘণ্টার মধ্যে ছেলে গ্রেপ্তার

বাংলাদেশের মক্কা চুক্তি আগ্রহে যা বললেন জয়সওয়াল

শেষ মুহূর্তের গোলে ঘরের মাঠে হার থেকে বাঁচল লিভারপুল

১৭ জেলায় ঝড়ের আভাস, বজ্রবৃষ্টি নিয়ে নতুন বার্তা

মোংলার মিরাজ শেখসহ গুমের শিকার সবাইকে খুঁজে বের করতে হবে : নাহিদ ইসলাম

স্থানীয় ভোটে বিদ্রোহী প্রার্থী নিয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান