ভিডিও রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ৩০ আগস্ট, ২০২৬ ১২:৫৩ এএম

মোংলার মিরাজ শেখসহ গুমের শিকার সবাইকে খুঁজে বের করতে হবে : নাহিদ ইসলাম

ছবি : সংগৃহীত, মোংলার মিরাজ শেখসহ গুমের শিকার সবাইকে খুঁজে বের করতে হবে : নাহিদ ইসলাম

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস সামনে রেখে আওয়ামী লীগ আমলে গুমের শিকার ব্যক্তিদের সন্ধান ও প্রতিটি ঘটনার বিচারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (২৯ আগস্ট) রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি মোংলায় গুমের শিকার মিরাজ শেখসহ সব নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করে তাদের পরিবারের কাছে সত্য তুলে ধরার আহ্বান জানান। একই সঙ্গে গুম প্রতিরোধ আইনে স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের সুস্পষ্ট বিধান রাখার দাবি করেন।

নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার দেড় দশকের শাসনামলে গুমকে রাষ্ট্রীয় নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। বিরোধী দল ও মতের অসংখ্য মানুষ এর শিকার হয়েছেন, যাদের অনেকে এখনো নিখোঁজ। বছরের পর বছর তাদের স্বজনেরা প্রিয়জনের ফিরে আসার অপেক্ষায় রয়েছেন।

‘আয়নাঘর’-এ আটকে রেখে অসংখ্য মানুষকে অমানবিক নির্যাতন করা হয়েছে দাবি করে তিনি বলেন, গুম হওয়া ব্যক্তিদের পরিবারের দীর্ঘ অপেক্ষা ও বেদনার মধ্য দিয়েই ছাত্র-জনতার রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ এসেছে। তবে বিপ্লব-পরবর্তী সময়েও অনেক পরিবার প্রিয়জনের সন্ধানের অপেক্ষায় রয়েছে। মোংলার কারাগারে মিরাজ শেখের গুমের অভিযোগও গভীর উদ্বেগের বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

বিরোধী দলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম বলেন, অতীতে গুমের বিরুদ্ধে অবস্থান নেওয়া হলেও বর্তমান সরকারের সংসদে উত্থাপিত গুম প্রতিরোধ ও প্রতিকার বিল এবং মানবাধিকার কমিশন বিল নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। এসব উদ্যোগে গুমের মতো অপরাধের বিরুদ্ধে কার্যকর জবাবদিহির বদলে দায়মুক্তির সুযোগ থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, গুমের প্রতিটি ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত না হলে এ সংস্কৃতির স্থায়ী অবসান সম্ভব নয়। একই সঙ্গে ভবিষ্যতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যেন আর কোনো গুমের ঘটনা না ঘটে, তা নিশ্চিত করার আহ্বান জানান এনসিপি আহ্বায়ক।

সত্য উদঘাটন, ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করার মধ্য দিয়েই গুমের শিকার পরিবারগুলোর দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করেন নাহিদ ইসলাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলার মিরাজ শেখসহ গুমের শিকার সবাইকে খুঁজে বের করতে হবে : নাহিদ ইসলাম

স্থানীয় ভোটে বিদ্রোহী প্রার্থী নিয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যুক্তরাষ্ট্রের অবরোধেও সাড়ে ৭ বিলিয়ন ডলার তেল রাজস্ব পেল ইরান

ছয় মাসে দেশে গুম, বিচারবহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

কোয়াবের উপদেষ্টা হলেন বাশার-সুজনসহ ১৬ জন

লালমনিরহাটে সার মজুত ও বিক্রির আপরাধে ব্যবসায়ীর জরিমানা