ভিডিও রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ৩০ আগস্ট, ২০২৬ ০১:১৮ এএম

শেষ মুহূর্তের গোলে ঘরের মাঠে হার থেকে বাঁচল লিভারপুল

ছবি : সংগৃহীত, শেষ মুহূর্তের গোলে ঘরের মাঠে হার থেকে বাঁচল লিভারপুল

অ্যানফিল্ডে আবারও শেষ মুহূর্তের গোলে হার এড়াল লিভারপুল। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করেছে তারা।

এর আগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষেও শেষ সময়ে গোল করে পরাজয় এড়িয়েছিল অল রেডরা। ফলে টানা দুই ম্যাচে একই ব্যবধানে ড্র করে কোনোরকমে হার এড়াল লিভারপুল।

শুরু থেকেই কিছুটা অগোছালো ছিল স্বাগতিকরা। সেই সুযোগ কাজে লাগিয়ে ২৪ মিনিটে ড্যান এন্দোয়ের গোলে এগিয়ে যায় ফরেস্ট। বিরতির আগে ফ্লোরিয়ান উইর্টজের গোল বাতিল হয় ভিএআরের পর্যালোচনায়। আক্রমণ তৈরির সময় জেরেমি ফ্রিমপং অফসাইডে থাকায় গোলটি বাতিল করা হয়।

দ্বিতীয়ার্ধে অবশ্য দ্রুত ম্যাচে ফেরে লিভারপুল। কডি গাকপোর পাস থেকে ৬০ মিনিটে গোল করে ১-১ করেন আলেক্সান্দার আইসাক।

আরও পড়ুন

এর ১০ মিনিট পর আলিসনের ফাউলে নিকো উইলিয়ামস পেনাল্টি আদায় করেন। স্পট কিক থেকে গোল করে ফরেস্টকে আবারও এগিয়ে দেন মর্গান গিবস-হোয়াইট। মনে হচ্ছিল, অ্যানফিল্ড থেকে টানা তৃতীয় জয় নিয়েই ফিরবে সফরকারীরা।

শেষ পর্যন্ত সেই সম্ভাবনা ভেস্তে দেন ভিক্টর মুনোজ। ৮২ মিনিটে উইর্টজের বাড়ানো বল নিয়ন্ত্রণ করে দুর্দান্ত ব্যক্তিগত নৈপুণ্যে প্রায় ১৮০ ডিগ্রি ঘুরে শক্তিশালী শটে গোল করেন তিনি। লিভারপুলের হয়ে ঘরের মাঠে অভিষেকেই গোল করে দলকে এক পয়েন্ট এনে দেন মুনোজ।

নটিংহ্যাম ফরেস্টের কোচ আন্দোনি ইরাওলার জন্য তাই লিভারপুলের বিপক্ষে ভালো শুরু করেও জয় না পাওয়ার হতাশাই সঙ্গী হলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে ঘরের মাঠে হার থেকে বাঁচল লিভারপুল

১৭ জেলায় ঝড়ের আভাস, বজ্রবৃষ্টি নিয়ে নতুন বার্তা

মোংলার মিরাজ শেখসহ গুমের শিকার সবাইকে খুঁজে বের করতে হবে : নাহিদ ইসলাম

স্থানীয় ভোটে বিদ্রোহী প্রার্থী নিয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যুক্তরাষ্ট্রের অবরোধেও সাড়ে ৭ বিলিয়ন ডলার তেল রাজস্ব পেল ইরান

ছয় মাসে দেশে গুম, বিচারবহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী