ভিডিও শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৯ আগস্ট, ২০২৬ ০৪:৫৫ পিএম

নিরাপদ খাদ্য ও পর্যাপ্ত মজুদ নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ : খাদ্যমন্ত্রী

নিরাপদ খাদ্য ও পর্যাপ্ত মজুদ নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ : খাদ্যমন্ত্রী

দেশের মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং পর্যাপ্ত খাদ্য মজুদ রাখাই খাদ্য মন্ত্রণালয়ের অন্যতম প্রধান চ্যালেঞ্জ বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

আজ শনিবার (২৯ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া এলাকায় এক সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘খাদ্যশস্যের সরবরাহ ও মজুদ ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম ও গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এজন্য সারাদেশে খাদ্য গুদাম ও সরবরাহ ব্যবস্থা পরিদর্শন করা হবে।’

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘দুর্যোগ ও বা যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ রাখা এবং একই সঙ্গে নিরাপদ খাদ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে স্থানীয় পর্যায়সহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। দায়িত্ব পালনে কোনো গাফিলতি পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপদ খাদ্য ও পর্যাপ্ত মজুদ নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ : খাদ্যমন্ত্রী

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে ভেন্যু পরিদর্শন করলেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

গাজীপুরে নিখোঁজের একদিন পর ব্রহ্মপুত্র থেকে শিশুর মরদেহ উদ্ধার

স্থানীয় সরকার নির্বাচনের বাজেট ৬ হাজার কোটি টাকা: মীর শাহে আলম