ভিডিও বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৬ আগস্ট, ২০২৬ ০৪:০৮ পিএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানক্ষেত থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানক্ষেত থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ধানক্ষেত থেকে মানুষের শরীরের খণ্ডিত একটি পা উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াটারী এলাকার সড়কের পাশের একটি ধানক্ষেত থেকে হাঁটুর নিচের অংশের কাটা পাটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে সড়ক দিয়ে চলাচলের সময় কয়েকজন পথচারী সড়কের পাশে ধানক্ষেতে একটি খণ্ডিত পা পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাটি উদ্ধার করে। খণ্ডিত পাটির পাশে রক্তাক্ত একটি পলিথিন ব্যাগও পড়ে ছিল।

আরও পড়ুন

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান বলেন, সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মানুষের একটি খণ্ডিত পা উদ্ধার করা হয়েছে। এটি কার শরীরের অংশ এবং কীভাবে সেখানে এসেছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানক্ষেত থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার

মাজার ধ্বংস করলে ঘরে বসে থাকব না: পানি সম্পদ প্রতিমন্ত্রী

তৃতীয় অধিবেশনে স্থায়ী কমিটি গঠনে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ

দাপট দেখাচ্ছে ‘আওয়ারাপান ২’

সরকার মানুষের জীবনমানের উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: মীর শাহে আলম

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু