ভিডিও বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৬ আগস্ট, ২০২৬ ০৩:৩৭ পিএম

২০০ কোটির মাইলফলকের হাতছানি

দাপট দেখাচ্ছে ‘আওয়ারাপান ২’

দাপট দেখাচ্ছে ‘আওয়ারাপান ২’

দীর্ঘ ১৯ বছর পর ‘আওয়ারাপান’ ফ্র্যাঞ্চাইজিতে ফিরে বক্স অফিসে পুরোনো জনপ্রিয়তার ছাপ রেখেছেন ইমরান হাশমি। মুক্তির দ্বিতীয় সপ্তাহেই বিশ্বব্যাপী প্রায় ১৯৩ কোটি রুপি আয় করেছে তাঁর নতুন সিনেমা ‘আওয়ারাপান ২’।

সর্বশেষ বক্স অফিস হিসাব অনুযায়ী, সিনেমাটির বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ১৯২ কোটি ৮০ লাখ রুপি। ফলে ২০০ কোটি রুপির মাইলফলক ছুঁতে আর মাত্র ৭ কোটি ২০ লাখ রুপি প্রয়োজন ছবিটির।

অন্যদিকে, বিদেশের বাজারেও ভালো ব্যবসা করছে সিনেমাটি। দশম দিনে বিদেশ থেকে ১ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে ‘আওয়ারাপান ২’। সব মিলিয়ে আন্তর্জাতিক বাজারে সিনেমাটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে ৩০ কোটি ৩০ লাখ রুপি।

শুক্রবার ভারতে ৫ কোটি ৭৫ লাখ রুপি নেট আয় করে ‘আওয়ারাপান ২’। পরদিন শনিবার সেই আয় বেড়ে দাঁড়ায় ৮ কোটি ২৫ লাখ রুপিতে। রবিবার আরও ভালো ব্যবসা করে একদিনে ৮ কোটি ৭৫ লাখ রুপি সংগ্রহ করেছে ছবিটি।
মুক্তির প্রথম সপ্তাহ শেষে ভারতের বাজারে সিনেমাটির নেট আয় ছিল ১১৩ কোটি ৫০ লাখ রুপি। দ্বিতীয় সপ্তাহেও ধারাবাহিকভাবে ভালো ব্যবসা করায় এখন ২০০ কোটি রুপির ক্লাবে প্রবেশের অপেক্ষায় রয়েছে ইমরান হাশমির সিনেমাটি।


২০০৭ সালে মুক্তি পাওয়া ‘আওয়ারাপান’ ছিল ইমরান হাশমির ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা। প্রেম, বিরহ আর মেলোডিয়াস গানের আবহে তৈরি সিনেমাটি দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছিল। প্রায় দুই দশক পর সেই আবেগ ও নস্টালজিয়াকে নতুনভাবে পর্দায় ফিরিয়ে আনার কারণেই ‘আওয়ারাপান ২’ নিয়ে দর্শকদের বাড়তি আগ্রহ ছিল শুরু থেকেই।

আরও পড়ুন

২০২৬ সালের আলোচিত হিন্দি সিনেমাগুলোর তালিকাতেও জায়গা করে নিয়েছে ছবিটি। একই সময়ে মুক্তি পাওয়া সানি দেওলের ‘বাটওয়ারা ১৯৪৭’-এর সঙ্গে বক্স অফিস লড়াইয়েও এখন পর্যন্ত এগিয়ে রয়েছে ইমরান হাশমির সিনেমা।

নিতিন কাক্কর পরিচালিত ‘আওয়ারাপান ২’-এ ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি, শাবানা আজমি, পুরান গাব্বি, সুভিন্দর ভিকি, বিজয়ন্ত কোহলি ও অতুল কুমারসহ অনেকে। বিশেষ চরিত্রে দেখা গেছে শ্রিয়া শরণ ও শাদ রন্ধাওয়াকেও।

তবে সিনেমাটি নিয়ে দর্শক ও সমালোচকদের প্রতিক্রিয়া পুরোপুরি ইতিবাচক নয়। ধীরগতির প্রথমার্ধ, কিছুটা অনুমানযোগ্য গল্পের মোড় এবং দুর্বল খলনায়ক নিয়ে সমালোচনা রয়েছে। যদিও ইমরান হাশমির অভিনয় পেয়েছে প্রশংসা। অনেকের মতে, পুরোনো ‘আওয়ারাপন’-এর আবেগ, জনপ্রিয় গান এবং ইমরানের উপস্থিতিকে ঘিরে দর্শকের নস্টালজিয়াই নতুন সিনেমাটির বক্স অফিস সাফল্যের অন্যতম বড় কারণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপট দেখাচ্ছে ‘আওয়ারাপান ২’

সরকার মানুষের জীবনমানের উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: মীর শাহে আলম

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু 

ঈদে মিলাদুন্নবীতে রাজধানীতে জশনে জুলুসে ধর্মপ্রাণ মানুষের ঢল

আগামীকাল বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা