ভিডিও বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৬ আগস্ট, ২০২৬ ১২:৫৭ পিএম

ঈদে মিলাদুন্নবী (সা.)

‘এয়া নবী সালাম আলাইকা’ ধ্বনিতে মুখরিত চট্টগ্রামের রাজপথ

‘এয়া নবী সালাম আলাইকা’ ধ্বনিতে মুখরিত চট্টগ্রামের রাজপথ

মফস্বল ডেস্ক : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামে শুরু হয়েছে ৫৫তম জশনে জুলুস। আজ বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে নগরের ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন আলমগীর খানকাহ-এ কাদেরিয়া সৈয়দিয়া তৈয়বিয়া থেকে জুলুসটি শুরু হয়।

দরবারে আলিয়া কাদেরিয়া সিরিকোটের সাজ্জাদনশীন পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহর নেতৃত্বে জশনে জুলুসে অংশ নিয়েছেন চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা লাখো মানুষ। জুলুস শুরুর পর ‘এয়া নবী সালাম আলাইকা’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে নগরের রাজপথ।

জুলুসে আল্লামা সাবির শাহর সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন সৈয়দ মুহাম্মদ কাশেম শাহ ও সৈয়দ মুহাম্মদ আকিব শাহ।

জুলুসটি ষোলশহর থেকে মুরাদপুর, ষোলশহর দুই নম্বর গেট, জিইসি মোড়, ওয়াসা, লালখানবাজার হয়ে টাইগারপাসের দিকে এগিয়ে যাচ্ছে। পরে একই পথে ফিরে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন জুলুস ময়দানে জমায়েত হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

সেখানে জোহরের নামাজের পর দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হবে।

জশনে জুলুস ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, বড় ধরনের জনসমাগমে মানুষের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করা পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ ক্ষেত্রে দায়িত্ব পালনে কোনো ধরনের আপস করা হবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এয়া নবী সালাম আলাইকা’ ধ্বনিতে মুখরিত চট্টগ্রামের রাজপথ

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো দুজনের

আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের ফ্লাইট

পাকিস্তানে হাসপাতালে আগুন: ১৫ নবজাতকের মৃত্যু

ভারতের ৪ প্রতিষ্ঠান ও ৩ নাগরিকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা