ভিডিও বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৬ আগস্ট, ২০২৬ ০১:৪৩ পিএম

বগুড়ার ধুনটে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

বগুড়ার ধুনটে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ছবি: প্রতিকী ।

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনটে বাড়ি থেকে কৌশলে মনোহারী দোকানে নিয়ে ১৪ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় রফিকুল ইসলাম মধু (৫০) নামে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীর বাবা। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার উলুরচাপড় গ্রামের শিউলী মোড় এলাকায় মধু মার্কেটের পাশে এক অটোরিকশাচালকের বসতবাড়ি। গত ২২ আগস্ট সকাল ১১টার দিকে পরিবারের সদস্যরা কাজে বাইরে গেলে বাক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীটি বাড়িতে একা ছিল। এ সুযোগে রফিকুল ইসলাম মধু কৌশলে তাকে বাড়ি থেকে মধু মার্কেটের একটি পরিত্যক্ত মনোহারী দোকানে নিয়ে যান। এরপর দোকানের ভেতর কিশোরীকে আটকে রেখে রফিকুল ইসলাম মধু ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এদিকে ভুক্তভোগী কিশোরীর স্বজনরা বাড়িতে ফিরে তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মধু মার্কেটের একটি দোকানঘরের ভেতর রফিকুল ইসলাম মধু ও কিশোরীকে দেখতে পান তারা। এ সময় রফিকুল ইসলাম মধু কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। 

আরও পড়ুন

পরে ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে ২৫ আগস্ট রফিকুল ইসলাম মধুর বিরুদ্ধে ধুনট থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে।** ভুক্তভোগী কিশোরীর শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার আসামি ফিকুল ইসলাম মধুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

বিরোধীদলের ছায়া সরকার থেকে এনসিপি আউট! 

রংপুরের ঘটনায় জড়িত সিন্ডিকেটের গোপন আস্তানা নির্মূল করতে হবে: রিজভী

রংপুরের চার খুনের সঙ্গে পুলিশ কমিশনারের বদলির সম্পর্ক নেই: আরপিএমপি

‘এয়া নবী সালাম আলাইকা’ ধ্বনিতে মুখরিত চট্টগ্রামের রাজপথ

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো দুজনের