সরকার মানুষের জীবনমানের উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: মীর শাহে আলম
মফস্বল ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, সরকার উন্নয়নের পাশাপাশি মানুষের জীবনমানের উন্নয়নকেও সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সমাজের কোনো মানুষ যেন নিজেকে অবহেলিত মনে না করেন, সে জন্য রাষ্ট্রের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
আজ বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা চত্বরে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের মাঝে হুইল চেয়ার, ছাত্রীদের মাঝে বাইসাইকেল, শিক্ষার্থীদের মাঝে ফলজ, ঔষধি ও বনজ বৃক্ষ এবং ‘নতুন কুঁড়ি’ চ্যাম্পিয়নদের মাঝে স্কুলব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার একটি মানবিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছে। রাষ্ট্রের উন্নয়নের সুফল যেন সমাজের প্রান্তিক মানুষ, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও শিক্ষার্থীরা সমানভাবে পায়, সরকার সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, একজন শিক্ষার্থীর হাতে বাইসাইকেল পৌঁছে দেওয়া শুধু একটি বাহন দেওয়া নয়; এটি তার শিক্ষাজীবনকে আরও সহজ ও গতিশীল করার উদ্যোগ। একইভাবে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের হাতে হুইল চেয়ার তুলে দেওয়া তাদের চলাচলের স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করার একটি মানবিক দায়িত্ব।
আরও পড়ুনমীর শাহে আলম বলেন, সরকার শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। তাই তাদের পড়াশোনার পাশাপাশি পরিবেশের প্রতি দায়িত্বশীল করে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে ছাত্রীদের জন্য স্যানিটারি ন্যাপকিন তুলে দেন প্রতিমন্ত্রী। এছাড়া দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
মন্তব্য করুন

_medium_1787731446.jpg)
_medium_1787730129.jpg)
_medium_1787728275.jpg)
_medium_1787727300.jpg)



_medium_1787725316.jpg)
_medium_1787733239.jpg)