নাটোরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে তানিয়া খাতুন(৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল রোববার উপজেলার জোনাইল সড়কপাড়া গ্রামে তার নিজ বাড়িতে ঘটনাটি ঘটে। তানিয়া গ্রামের মো. সিরাজুল ইসলামের স্ত্রী।
স্থানীয়রা জানান, বাড়িঘর পরিস্কারের সময় হঠাৎ একটি বিষাক্ত সাপ তার হাতে ছোবল মারে। তখন তিনি সাপটিকে অপর হাত দিয়ে ধরে ছুঁড়ে ফেলে দেন। স্বজনরা হাতটির একটি স্থানে রশি দিয়ে বেঁধে তাকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আরও পড়ুনমন্তব্য করুন









_medium_1787568335.jpg)