বগুড়ার শেরপুরে কোয়ালিটি ফিডের অব্যবস্থাপনা ও অবৈধ পার্কিংয়ের প্রতিবাদে মানববন্ধন
শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ মাগুরগাড়ি তালপট্টি এলাকায় কোয়ালিটি ফিড কোম্পানির অব্যবস্থাপনা, সড়কে পানি গড়ানো এবং অপরিকল্পিত পার্কিংয়ের কারণে সৃষ্টি হওয়া তীব্র যানজটের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কারখানার মূল ফটকের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা শিলু মিয়া, সিহাব হোসেন, আব্দুল মোমিন, আসাদুল ইসলাম মঞ্জু, মোতাহার হোসেন, সুলতান মাহমুদ ও নিজাম উদ্দিন। বক্তারা বলেন, কারখানার কাঁচামাল ও পণ্য বহনের কাজে ব্যবহৃত ভারি যানবাহনগুলো প্রতিনিয়ত প্রধান সড়কের উপর দাঁড়িয়ে থাকে। এছাড়া কারখানা থেকে সড়কের ওপর পানি গড়িয়ে পড়ে পরিবেশ নষ্ট হচ্ছে।
আগামী ৭ দিনের মধ্যে এসব অব্যবস্থাপনা ও অবৈধ পার্কিং নিরসনে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশ নেওয়া ক্ষুব্ধ এলাকাবাসী।
আরও পড়ুনএ বিষয়ে জানতে চাইলে কোয়ালিটি ফিড লিমিটেড বগুড়ার জেনারেল ম্যানেজার ওমর ফারুক বলেন, আমাদের নিজস্ব ৩০টি গাড়ি ধারণক্ষমতাসম্পন্ন পার্কিং স্পেস নির্মাণের কাজ চলছে, যা শেষ হতে আরও প্রায় ২ মাস সময় লাগবে। ভুট্টা সংগ্রহের মৌসুমে গাড়ির চাপ সাময়িক বৃদ্ধি পেলেও পরবর্তীতে যাতে রাস্তায় কোনো যানজট না হয়, সে বিষয়ে আমরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।
মন্তব্য করুন








_medium_1787585772.jpg)
