ভিডিও সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৪ আগস্ট, ২০২৬ ০৯:২৭ পিএম

বগুড়ার শিবগঞ্জে গভীর রাতে বাড়িতে অগ্নিকাণ্ড

বগুড়ার শিবগঞ্জে গভীর রাতে বাড়িতে অগ্নিকাণ্ড

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় বসত বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ভষ্মিভুত হয়েছে। জানা গেছে, উপজেলার বিহার ইউনিয়নের ভাসুবিহার দক্ষিণপাড়া গ্রামের ফেরিওয়ালা ভাঙ্গাড়ি ব্যবসায়ী মোঃ জুলহকের বসত বাড়িতে গতকাল রোববার গভীর রাতে বৈদুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

রাতেই গ্রামের লোকজন আগুনের শিখা দেখতে পেয়ে তাৎক্ষনিক পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এব্যাপারে জুলহক বলেন, ঐ রাতে আমরা বাড়িতে কেউ ছিলাম না।

পার্শ্ববর্তী গ্রামে ভাইরার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। তবে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে আমার আসবাবপত্রসহ ১০ লক্ষাধিক টাকা মালামাল ক্ষতি সাধিত হয়।

আরও পড়ুন

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে সরেজমিনে দেখার জন্য এবং আর্থিক ক্ষয়ক্ষতি জানার জন্য পাঠানো হয়েছিল। ক্ষতিগ্রস্থ পরিবারকে সরকারিভাবে শুকনা খাবার ও ঢেউটিনসহ সার্বিক সহযোগিতা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শিবগঞ্জে গভীর রাতে বাড়িতে অগ্নিকাণ্ড

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল

মানুষের কাছে প্রশাসন, দাউদপুরে মিলল সব সরকারি সেবা

বগুড়ার নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে চার সার ব্যবসায়ীর জরিমানা

আবারও ক্যানসার শনাক্ত, নতুন লড়াইয়ে সামিয়া আফরিন

পৌরসভার নেতৃত্বে গুণী মানুষ চান ঝালকাঠির বাসিন্দারা, আলোচনায় আক্কাস সিকদার