২০২৭ সালে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ
২০২৭ সালের ১৪ মার্চ থেকে আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। যা শেষ হবে একই বছরের ১৫ এপ্রিল।
আজ সোমবার (২৪ আগস্ট) দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামানএই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সম্প্রতি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আগামী বছরের ৭ জানুয়ারি থেকে ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে বলে ঘোষণা দিয়েছিলেন। তবে নতুন বছরে পবিত্র রমজানের রোজা ও ঈদুল ফিতরের ছুটির কথা বিবেচনায় এই সিদ্ধান্ত পরিবর্তনের সিদ্ধান্ত নেয় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
আরও পড়ুননতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা ১৪ মার্চ শুরু হয়ে ১৫ এপ্রিল পর্যন্ত চলবে। পরীক্ষার বিস্তারিত বিষয়ভিত্তিক সময়সূচি পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রকাশ করবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1787564219.jpg)
_medium_1787563975.jpg)
_medium_1787556721.jpg)
_medium_1787485138.jpg)
_medium_1787478376.jpg)
_medium_1787477963.jpg)
_medium_1787557861.jpg)
_original_1786357349_original_1786872330_medium_1787567753.jpg)