ভিডিও রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৩ আগস্ট, ২০২৬ ১০:৩৫ পিএম

বগুড়ার নন্দীগ্রামে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে জরিমানা

বগুড়ার নন্দীগ্রামে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে জরিমানা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: নন্দীগ্রামে নিষিদ্ধ পিনাহার মাছ বিক্রির অপরাধে দুই মাছ বিক্রেতাকে চার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিক্রির উদ্দেশ্যে রাখা নয়টি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়। আজ রোববার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কুন্দার হাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কুন্দারহাট বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিষিদ্ধ মাছ বিক্রির সত্যতা পাওয়ায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে দুই বিক্রেতাকে অর্থদন্ড দেওয়া হয়।

আরও পড়ুন

দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার শহরকুড়ি গ্রামের মাছ বিক্রেতা সাকিব ও তেঘরী গ্রামের মাছ বিক্রেতা মোফাজ্জল। ভ্রাম্যমাণ আদালতের রায়ে সাকিবকে তিন হাজার টাকা এবং মোফাজ্জলকে এক হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস। এ সময় নন্দীগ্রাম থানা পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে জরিমানা

রংপুরে নতুন কুঁড়ির কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান

ডার্ক ওয়েবে ‘৬০ লাখ’ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২ প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

বগুড়ায় ৫০ বোতল ফেয়ারডিলসহ নারী কারবারি গ্রেফতার

বগুড়ার শেরপুরে হাঁস পালনে ফজলুর ভাগ্য বদল, প্রতিদিন দেড় হাজার ডিম সংগ্রহ