ভিডিও রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৩ আগস্ট, ২০২৬ ০৯:৫৮ পিএম

সিরাজগঞ্জে কৃষক হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে কৃষক হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছানোয়ার হোসেন নামে এক কৃষক হত্যা মামলায় নারীসহ ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ রোববার (২৩ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ইকবাল হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলো- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চর বেড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মানিক হোসেন, আমজাদ হোসেনের ছেলে মাহমুদুল হাসান, ইসমাইল হোসেনের ছেলে রুবেল মিয়া, ছোলায়মান হোসেনের ছেলে শরিফুল ইসলাম, চর গোজা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী রাবেয়া খাতুন ও রামারচর গ্রামের মোন্নাফের ছেলে শাহাদত হোসেন।

আদালত সূত্রে জানা যায়, চরগোজা গ্রামের কৃষক ছানোয়ার হোসেনের সাথে মানিক হোসেনের বন্ধুত্ব ছিল। সেই সম্পর্কের সূত্র ধরে মানিক ছানোয়ারের কাছ থেকে ২ লাখ ২০ হাজার টাকা ধার নেয়। পরে ছানোয়ার পাওনা টাকা ফেরত চাইলে দু’জনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

আরও পড়ুন

এরই জের ধরে ২০২০ সালের ৮জুলাই সন্ধ্যায় পাওনা টাকা দেওয়ার কথা বলে মানিক ফোন করে ছানোয়ারকে ডেকে নিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা খাতুন বাদি হয়ে মানিক হোসেনকে প্রধান আসামি করে উল্লাপাড়া থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ছয়জনকে অভিযুক্ত করে ২০২২ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে আদালত এ রায় প্রদান করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিদিন দেড় হাজার ডিম সংগ্রহ : শেরপুরে হাঁস পালনে ফজলুর ভাগ্য বদল

সিরাজগঞ্জে কৃষক হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

বগুড়ার সোনাতলায় ১১৬ শিক্ষকের পদ শুন্য, লেখাপড়ায় চরম ব্যাঘাত 

স্টেজ শো’তে অনবদ্য শারমিন কেয়া

আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার কোটি টাকা

ইয়াসমীন ট্রাজেডির ৩১তম বার্ষিকী আজ