বগুড়ায় ৫০ বোতল ফেয়ারডিলসহ নারী কারবারি গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়ায় ৫০ বোতল ফেয়ারডিলসহ এক নারী কারবারিকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-১২ বগুড়ার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার বিকেলে দুপচাঁচিয়ার গোবিন্দপুর ইউনিয়নের চন্দ্রদিঘী আলিম মাদ্রাসার সামনে বগুড়া- নওগাঁ সড়কে চেকপোস্ট বসায়।
এরপর সিএনজির চালিত একটি অটোরিকশা থামিয়ে যাত্রী মালেকা বেগম (৫২)কে গ্রেফতার করা হয়। পরে তার হেফাজত থেকে ওই পরিমাণ ফেয়ারডিল উদ্ধার করা হয়।
আরও পড়ুনর্যাব সূত্র জানায়, ধৃত মালেকা জয়পুরহাটের পাঁচবিবির কোকতারা গ্রামের তছলিম উদ্দিনের স্ত্রী। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য তাকে দুপচাচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন







