ভিডিও রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৩ আগস্ট, ২০২৬ ০৫:৩০ পিএম

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

স্পোর্টস ডেস্ক : ম্যাকাইতে অস্ট্রেলিয়ার কাছে মাত্র দুই দিনেই ইনিংস ব্যবধানে হারের হতাশার মধ্যেও সুখবর পেয়েছে বাংলাদেশ। 

ডারউইনে ঐতিহাসিক জয়ের প্রভাব পড়েছে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে। তিন ধাপ এগিয়ে প্রথমবারের মতো টেস্ট র‍্যাঙ্কিংয়ের ছয় নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।

বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৮। মূলত ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারানোর ফলেই র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়ে ছয়ে বাংলাদেশ। 

আরও পড়ুন

বাংলাদেশের ওপরে র‍্যাংকিংয়ের শীর্ষ পাঁচে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ড। অন্যদিকে বাংলাদেশের ঠিক পেছনে রয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। 

ম্যাকাই টেস্টে হেরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ১-১ সমতায় শেষ করেছে বাংলাদেশ। শেষ ম্যাচের ফলটা হতাশার হলেও পুরো সফরের সবচেয়ে বড় অর্জন হিসেবে থাকছে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয় এবং তারই পুরস্কার হিসেবে টেস্ট র‍্যাংকিংয়ে বাংলাদেশের নতুন ইতিহাস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

ফরিদপুরে দুই ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন

স্লিপার বাসের বিরুদ্ধে বিআরটিএ কোনো অভিযান চালাতে পারবে না : তৌহিদুল ইসলাম

গোপালগঞ্জে পাউরুটি কিনতে গিয়ে ধর্ষণচেষ্টার শিকার আপন দুই শিশু বোন

স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর ব্যবস্থা : রাশেদ খাঁন

ঝিনাইদহে গণপিটুনিতে হত্যা ২ মামলায় আসামি দুই শতাধিক