ঝিনাইদহে নিখোঁজের ৪ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার
ঝিনাইদহের কোটচাঁদপুরে চার দিন নিখোঁজের পর মো. মফিজুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৯টা ২০ মিনিটের দিকে উপজেলার কুশনা ইউনিয়নের হরিন্দীয়া ঝামাঘাটা গ্রামের আনোয়ার হোসেনের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
নিহত মফিজুল ইসলাম ওই গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, চার দিন আগে নিজ বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হন মফিজুল ইসলাম। এরপর পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এ ঘটনায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।
আরও পড়ুনবৃহস্পতিবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি নিখোঁজ মফিজুল ইসলামের বলে শনাক্ত করেন। খবর পেয়ে কোটচাঁদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, ‘চার দিন ধরে নিখোঁজ থাকা মফিজুল ইসলামের মরদেহ বাড়ির পাশের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1787222775.jpg)
_medium_1787222455.jpg)

_medium_1787221414.jpg)


_medium_1787212783.jpg)
_medium_1787214213.jpg)
_medium_1787209892.jpg)