ভিডিও বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২০ আগস্ট, ২০২৬ ০৫:০১ পিএম

৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনার উদ্যোগ নেয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধানের-৭০-অনুচ্ছেদে-পরিবর্তনের-উদ্যোগ-নেয়া-হচ্ছে-স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধানের বহুল আলোচিত ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। সংশোধিত বিধানের আওতাতেই ভবিষ্যতে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রায় ৩৫ বছর পর দেশে সাংবিধানিকভাবে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে বিরোধী দলের প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন। গণতান্ত্রিক ব্যবস্থার জন্য এ ধরনের প্রতিদ্বন্দ্বিতা গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকা প্রয়োজন।

তার মতে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে দেশের জনগণ প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চার বাস্তব প্রতিফলন দেখতে পারবেন।

আরও পড়ুন

সংবিধান সংশোধনের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, এ নিয়ে গঠিত কমিটিতে এখনো বিরোধী দল অংশ নেয়নি। তবে সরকার ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনার বিষয়টি প্রক্রিয়ার মধ্যে রেখেছে এবং ভবিষ্যতে তা বাস্তবায়ন করা হবে।

তিনি স্পষ্ট করে জানান, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন সংশোধিত ৭০ অনুচ্ছেদের বিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে নিখোঁজের ৪ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার

৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনার উদ্যোগ নেয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৪৩ ঘণ্টা পর রাজবাড়ী-ফরিদপুর রুটে বাস চলাচল স্বাভাবিক

সাতছড়ির গভীর জঙ্গল থেকে পিস্তল, ম্যাগাজিন ও ২২ রাউন্ড গুলি উদ্ধার

২৩তম রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার 

ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ছেলের মৃত্যুদণ্ড, বাবার যাবজ্জীবন