ভিডিও বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২০ আগস্ট, ২০২৬ ০২:০০ পিএম

 রাষ্ট্রপতি ভোটের আগে আবেগাপ্লুত মির্জা ফখরুল যা বললেন

 রাষ্ট্রপতি ভোটের আগে আবেগাপ্লুত মির্জা ফখরুল যা বললেন

‘সুখী, সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে’ এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি দলীয় রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেছেন, ‘অনেক কিছু মিস করবো। যা স্মরণ করলে আমি আবেগ ধরে রাখতে পারি না।’

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরুর আগে টেলিফোনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এদিন দুপুর ২টায় জাতীয় সংসদে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে। ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করা বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোটের পর দেশের ২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন।

তিনি সাংবাদিকদের বলেন, আমি এমন একটি বাংলাদেশ দেখতে চাই, যা আমি প্রত্যাশা করছি, যা আমি মনে মনে স্বপ্ন দেখছি। সেটি হচ্ছে, একটি সুখী, সমৃদ্ধ, কল্যাণমুখী রাষ্ট্র। যেখানে প্রান্তিক মানুষ, খেটে খাওয়া জনগোষ্ঠী, দিনে আনা দিনে খাওয়া শ্রমজীবীরা দুই বেলা পেট ভরে খেতে পারবে। তারা সুস্থ পরিবেশে বসবাস করতে পারবে, নিরাপদে-নিশ্চিন্তে জীবনযাপন করতে পারবে। যেখানে আমাদের বিশাল তরুণ গোষ্ঠীর কর্মসংস্থান হবে। যেখানে আমাদের জনসংখ্যার অর্ধেক নারীসমাজ তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

মির্জা ফখরুল বলেন, বিশ্বের বুকে আমরা বাংলাদেশিরা একটি আত্মমর্যাদাবোধসম্পন্ন দেশ হিসেবে নিজেদের পরিচিত করবো। আমি বিশ্বাস করি, আমি প্রত্যাশা করি, তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ একটি জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণ করতে সক্ষম হবে। দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, প্রথমে আমি শুকরিয়া আদায় করতে চাই মহান সৃষ্টিকর্তার প্রতি। কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই দেশবাসীর কাছে, যাদের অধিকার আদায়ের দীর্ঘ সংগ্রামে আমি পাশে ছিলাম, সুখে-দুঃখে তাদের কাছে ছিলাম। কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই গণমাধ্যমসহ সব শ্রেণিপেশার মানুষের প্রতি। সবচেয়ে বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি। আমি মনে করি, তার নেতৃত্বে ‘প্রত্যাশিত বাংলাদেশ’-এর গন্তব্যে পৌঁছাতে পারবো।’

আরও পড়ুন

তিনি বলেন, দোয়া করি সৃষ্টিকর্তার কাছে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, কল্যাণমুখী রাষ্ট্র নির্মাণে সবাই সরকারকে সহযোগিতা করুন। মির্জা ফখরুল বলেন, আজকে এ দিনে আমার সবচেয়ে বেশি যাকে মনে পড়ে, যার জন্য মন কাঁদেÑতিনি হলেন দেশনেত্রী খালেদা জিয়া। তার কথা মনে এলেই...। আমি এই মহীয়সী নারীর সান্নিধ্য পেয়েছি, স্নেহ পেয়েছি। আজ ক্ষণে ক্ষণে তার কথা স্মরণ হচ্ছে, যা আমার আবেগকে স্পর্শ করছে, শিহরণ জাগাচ্ছে। বিএনপির এ রাষ্ট্রপতি প্রার্থী জানান, তিনি আজ দুপুর ২টায় ভোট দিতে সংসদে যাবেন। ভোট দেবেন।

বাম ঘরানার ছাত্ররাজনীতি থেকে উঠে আসা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাসানী ন্যাপের রাজনীতি দিয়ে জাতীয় রাজনীতিতে আসেন। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঠিত জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দেন। দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় তার ওপরই বিএনপির মহাসচিবের দায়িত্ব দেন খালেদা জিয়া। ২০০১ সালে ঠাকুরগাঁও-১ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল। খালেদা জিয়ার মন্ত্রিসভার সদস্য ছিলেন তিনি। এখন তিনি তারেক রহমানের মন্ত্রিসভারও সদস্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 রাষ্ট্রপতি ভোটের আগে আবেগাপ্লুত মির্জা ফখরুল যা বললেন

আল আহলিকে হারিয়ে হুয়ান গাম্পার ট্রফি বার্সেলোনার

বিশ্ব মশা দিবস আজ

ইউরোপের মার্কিন ঘাঁটিতে আঘাতের পরিকল্পনা ইরানের

শনিবার অস্ট্রেলিয়ার ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে নামছে বাংলাদেশ

 রুশ সীমান্তে ন্যাটোর ব্যাপক সামরিক মহড়া