ভিডিও বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২০ আগস্ট, ২০২৬ ০৪:২৮ পিএম

ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ছেলের মৃত্যুদণ্ড, বাবার যাবজ্জীবন

ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ছেলের মৃত্যুদণ্ড, বাবার যাবজ্জীবন

ঝিনাইদহের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক নায়েব আলী হত্যা মামলায় ছেলে আল আমিন পাটোয়ারীকে মৃত্যুদণ্ড এবং তার বাবা ইউনুছ আলী পাটোয়ারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আল আমিনকে ৫০ হাজার টাকা এবং ইউনুছ আলীকে ২০ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ঝিনাইদহ জেলা জজ আদালতের বিচারক মাসুদ আলী এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আকিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামের ইউনুছ আলী পাটোয়ারী (৫৬) ও তার ছেলে আল আমিন পাটোয়ারী।

মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ২৮ মে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী নায়েব আলীকে পিটিয়ে হত্যা করেন ইউনুছ আলী ও তার ছেলে আল আমিন। এ ঘটনায় নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও দুই থেকে তিনজনকে আসামি করে থানায় মামলা করেন।

আরও পড়ুন

তদন্ত শেষে ২০২৫ সালের ১৮ আগস্ট ইউনুছ আলী ও আল আমিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। পরে বিচারিক কার্যক্রম শুরু হওয়ার সাত কার্যদিবসের মধ্যেই আদালত মামলাটির রায় ঘোষণা করে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ছেলের মৃত্যুদণ্ড, বাবার যাবজ্জীবন

চাঁদপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীকে আবারও অবাঞ্ছিত ঘোষণা

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার কমান্ডারসহ গ্রেফতার ২

দুইজনের ১০ উইকেট, তাই বল ভাগ করে নিলেন রবিনসন ও টাং

এবার যুদ্ধ হলে আরও মারাত্মক অস্ত্র ব্যবহারের হুমকি ইরানের

 প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ