ভিডিও বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২০ আগস্ট, ২০২৬ ০৪:৩৭ পিএম

২৩তম রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার 

২৩তম রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার 

নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করায় নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর সাংবিধানিক কর্তৃপক্ষ হিসেবে ভারপ্রাপ্ত স্পিকারকেই উপযুক্ত বলে মত দিয়েছে আইন মন্ত্রণালয়।

নতুন রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের পাঠানো চিঠি যাচাই-বাছাই করে এই মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়।

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতিকে শপথ পড়ান। তবে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এরপর ডেপুটি স্পিকার কায়সার কামাল ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব নেন।

এই পরিস্থিতিতে নতুন রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন, তা নিয়ে সাংবিধানিক ব্যাখ্যার প্রয়োজন দেখা দেয়। আইন মন্ত্রণালয় তাদের মতামতে বলেছে, ‘বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করায়, সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদের বিধান অনুসারে স্পিকারের যাবতীয় দায়িত্ব ডেপুটি স্পিকার পালন করছেন। বর্তমান প্রেক্ষাপটে সংবিধানের ৭৪(৩) অনুযায়ী ডেপুটি স্পিকার যেহেতু স্পিকারের সব দায়িত্ব পালন করে থাকেন, সে হিসাবে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পাঠ করানোর জন্যও তিনি (ডেপুটি স্পিকার) সাংবিধানিকভাবে যথাযথ কর্তৃপক্ষ।’

আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচিনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আগামীকাল (২১ আগস্ট) তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৩তম রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার 

ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ছেলের মৃত্যুদণ্ড, বাবার যাবজ্জীবন

চাঁদপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীকে আবারও অবাঞ্ছিত ঘোষণা

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার কমান্ডারসহ গ্রেফতার ২

দুইজনের ১০ উইকেট, তাই বল ভাগ করে নিলেন রবিনসন ও টাং

এবার যুদ্ধ হলে আরও মারাত্মক অস্ত্র ব্যবহারের হুমকি ইরানের