দুইজনের ১০ উইকেট, তাই বল ভাগ করে নিলেন রবিনসন ও টাং
স্পোর্টস ডেস্ক : লিডসের হেডিংলিতে গতকাল পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনটা স্মরণীয় করে রেখেছেন ইংল্যান্ডের দুই পেসার ওলি রবিনসন ও জশ টাং। দুজনেরই শিকার ৫টি করে উইকেট।
একই ইনিংসে দুই ইংলিশ বোলারের ৫টি করে উইকেট নেওয়ার ঘটনা ২০০৬ সালের পর এবারই প্রথম। এমন কীর্তির পর এক অভিনব কাণ্ড করেছেন তারা। ম্যাচের বলটি নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন। প্রথম ইনিংসে পাকিস্তানকে ১৭১ রানে গুটিয়ে দেওয়ার পর ম্যাচের বলটি হাতে নিয়ে মাঠ ছাড়েন রবিনসন ও টাং। পরে বলটি অর্ধেক করে নেওয়ার সিদ্ধান্ত নেন দুজন। হেডিংলির মাঠকর্মীরা বলটি মাঝ বরাবর কেটে দুই ভাগ করে দেন।
ক্রিকইনফোকে রবিনসন বলেছেন, ‘একই ইনিংসে দুজনের ৫টি করে উইকেট নেওয়ার ঘটনা খুব বেশি হয় না। তাই বলটা ভাগ করে নেওয়ার ঘটনা আমাদের জন্য বিশেষ স্মৃতি হয়ে থাকবে। বিবিসিকে টাং বলেছেন, ‘রব্বোই (রবিনসন) বলটা অর্ধেক করার কথা বলেছিল। মাঠকর্মীরা দারুণভাবে কাজটা করে দিয়েছেন। এমন ঘটনা আমি আগে কখনো দেখিনি। নিশ্চয় এটা কোথাও রেখে দেব।’
আরও পড়ুনরবিনসনের জন্য কালকের দিনটি ছিল আরো বিশেষ। টেস্টের প্রথম বলেই উইকেট নিয়ে ইংল্যান্ডের মাটিতে প্রায় ২০ বছর পর প্রথম বোলার হিসেবে এমন কীর্তি গড়েন তিনি। পাকিস্তানের টপ অর্ডারের প্রথম পাঁচ ব্যাটারের চারজনকেই ফেরান রবিনসন। পরে টাং লোয়ার অর্ডারে ধস নামিয়ে নিজের ৫ উইকেট পূর্ণ করেন।
মন্তব্য করুন

_medium_1787219847.jpg)
_medium_1787216509.jpg)
_medium_1787215667.jpg)
_medium_1787211979.jpg)
_medium_1787210976.jpg)
_medium_1787201102.jpg)
_medium_1787220523.jpg)