বগুড়ায় মেয়েকে ধর্ষণ মামলায় বাবার ফাঁসির রায়
কোর্ট রিপোর্টার : বগুড়ায় নিজ মেয়েকে ধর্ষণ মামলায় বাবাকে ফাঁসির রায় দিয়েছেন আদালত। রায়ে তাকে দুই লাখ টাকা জরিমানাও করা হয়।
বগুড়া শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মারুফ হোসেন আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে এ মামলার রায় দেন। ফাঁসির দন্ডপ্রাপ্ত আব্দুল খালেক (৫১) বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া বস্তিপাড়ার আইজ উদ্দিনের ছেলে। রায় ঘোষণার সময় সে আদালতে উপস্থিত ছিল।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২১ অক্টোবর ভোর সাড়ে ৪টার দিকে মেয়েকে ধর্ষণ করেন লম্পট আব্দুল খালেক। ওই সময় শিশুটির সৎ মা স্থানীয় একটি চাতালে ধান সিদ্ধর কাজ করতে যান। ধর্ষণের পর বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেয় খালেক।
আরও পড়ুনপরে শিশুটির আচরণে পরিবর্তন দেখা দেয়। তখন বাড়ির কাজ ঠিকঠাক না করতে পারায় তার সৎ মা তাকে মারধর করতে থাকে। একপর্যায়ে শিশুটি সৎ মাকে বিষয়টি জানায়। তবে স্বামীর বিরুদ্ধে মেয়ের অভিযোগ বিশ্বাস না করে তিনি শিশুটির ওপর নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেন। পরে নির্যাতন থেকে বাঁচতে শিশুটি তার দুই সহপাঠীকে ঘটনাটি জানায়। তাদের কাছ থেকে বিষয়টি জানার পর স্থানীয় বাসিন্দারা থানায় অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ৩১ অক্টোবর শিশুটির মা (আসামির দ্বিতীয় স্ত্রী) শেরপুর থানায় তার স্বামীর বিরুদ্ধে মামলা করেন।
মন্তব্য করুন

_medium_1787203312.jpg)





_medium_1787147074.jpg)
_medium_1787205527.jpg)
