ভিডিও বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২০ আগস্ট, ২০২৬ ১১:০২ এএম

কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত: ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত: ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ , ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : কেনিয়ায় পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে স্ত্রীসহ ইকুয়েডরের গোয়েন্দাপ্রধান ও পাঁচ মার্কিন নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় মোট সাতজনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) স্থানীয় সময় সকাল সোয়া ৯টার দিকে কেনিয়ার সামবুরু কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধান মিশেল সেনসি-কন্তুজি ও তার স্ত্রী স্টেফানি হলিহান রয়েছেন।

নিহত অন্য পাঁচজন মার্কিন নাগরিক বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র।

কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (কেসিএএ) জানায়, হেলিকপ্টারটিতে থাকা পর্যটকেরা একটি বন্যপ্রাণী সংরক্ষণ এলাকায় মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছিলেন। পরে মাউন্ট ওলোলোকওয়ের বনাঞ্চলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

ঘটনাস্থলের ছবিতে দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। কেনিয়া রেড ক্রসের সদস্যরা তখনও জ্বলতে থাকা হেলিকপ্টারের ধ্বংসাবশেষের কাছে উদ্ধারকাজ চালাচ্ছিলেন।

আরও পড়ুন

২০২৪ সালে ইকুয়েডরের স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স সেন্টারের মহাপরিচালক হিসেবে নিয়োগ পাওয়া ৪৪ বছর বয়সী সেনসি-কন্তুজির মৃত্যুর বিষয়ে দেশটির সরকার বিস্তারিত কিছু জানায়নি। তবে প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে।

নিহত মার্কিন নাগরিকদের মধ্যে একজন এনবিসিইউনিভার্সালের সাংবাদিক হোসে আলবের্তো সুয়ারেজ। অন্য চার মার্কিন নাগরিকের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

 সূত্র: বিবিসি 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত: ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার  ৫০৬

মেসির গোল-অ্যাসিস্টেও জয় পেল না মায়ামি

৩৫ বছর পর আজ রাষ্ট্রপতি নির্বাচন

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

অটোরিকশার ৭০ ব্যাটারি জব্দ, ২৫ অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন