ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী ও মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর গ্রামের ইলিয়াস শেখের ছেলে হৃদয় শেখ (২০) এবং নগরকান্দা উপজেলা পৌরসদরের এনায়েত শেখের ছেলে সাকিব শেখ (২২)।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহান জানান, সাকিব নগরকান্দা থেকে মোটরসাইকেল নিয়ে ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার গতিতে ঢাকাগামী লেনে যাচ্ছিলেন। পথে রাস্তা পার হওয়ার সময় পথচারী হৃদয়কে মোটরসাইকেলটি ধাক্কা দিলে দুজনই ঘটনাস্থলে মারা যান।
আরও পড়ুনখবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






_medium_1787116238.jpg)
_medium_1787152070.jpg)
