নওগাঁর রাণীনগরে বেশি দামে সার বিক্রি করায় দুই ডিলারকে জরিমানা
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে কৃষকদের কাছে সরকারের দেওয়া নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ২জন সার ডিলারকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আবাদপুকুর বাজার ও পাকুরিয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন।
আরও পড়ুননাবিলা ইয়াসমিন জানান, অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আবাদপুকুর বাজারের সার ডিলার শহিদুল ইসলাম ফটিককে ১২ হাজার এবং পাকুড়িয়ায় সুধীর ট্রেডার্সকে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মন্তব্য করুন







