ভিডিও মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৮ আগস্ট, ২০২৬ ০৭:১৫ পিএম

ইসলামী ব্যাংক-মাস্টারকার্ড-এর ‘স্পেন্ড অ্যান্ড উইন‘ ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং মাস্টারকার্ড-এর যৌথ উদ্যোগে আয়োজিত 'স্পেন্ড অ্যান্ড উইন' ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৮ আগস্ট ২০২৬, মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মোঃ আলতাফ হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টারকার্ড-এর কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা। ক্যাম্পেইন সম্পর্কে তথ্য তুলে ধরেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ ও মোঃ মাকসুদুর রহমান এসময় উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডিজিটাল ব্যাংকিং উইং প্রধান মো. মোশাররফ হোসেন। অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও মাস্টারকার্ড-এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এসময় ক্যাম্পেইনের শীর্ষ তিন বিজয়ীর মাঝে পুরস্কার হস্তান্তর করা হয়। বিজয়ীগণ হলেন মো. নূরুল ইসলাম (ঢাকা), মো. আব্দুল হান্নান (চট্টগ্রাম) এবং মোহাম্মদ মাহদী হাসান (চট্টগ্রাম)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ : টেকসই মৎস্যখাত গঠনে উচ্চশিক্ষা ও গবেষণার ওপর গুরুত্ব ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির

ইসলামী ব্যাংক-মাস্টারকার্ড-এর ‘স্পেন্ড অ্যান্ড উইন‘ ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

বগুড়ায় ৫ কেজি গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার

জনতা ব্যাংকের ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বগুড়ার নন্দীগ্রামে দই কারখানায় জরিমানা

বার্জার নিয়ে আসছে কমপ্লিট ইন্টেরিয়র সলিউশন  গ্রাহকের দোরগোড়ায়