ভিডিও মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৮ আগস্ট, ২০২৬ ০৭:০৯ পিএম

বগুড়ার নন্দীগ্রামে দই কারখানায় জরিমানা

বগুড়ার নন্দীগ্রামে দই কারখানায় জরিমানা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া দই প্রস্তুত এবং মোড়কের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য উল্লেখ না থাকার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে এই দই কারখানার মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা  করেছে।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা এলাকায় ভাই ভাই দধি ভান্ডারের কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।

আরও পড়ুন

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন স্যানিটারি ইন্সপেক্টর খোন্দকার মো. জামিল উদ্দিন। অভিযানে নন্দীগ্রাম থানা পুলিশ সহযোগিতা করে। অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার বলেন, জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকারের সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শিবগঞ্জে শতাধিক কলা গাছ কেটেছে দুর্বৃত্তরা

পদত্যাগ করলেন পিএসসি চেয়ারম্যান

রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ে মির্জা ফখরুল ও কর্নেল অলি

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

কুষ্টিয়ায় গণঅধিকার-জামায়াত সংঘর্ষ: পাল্টাপাল্টি মামলা, আসামি ৩৬

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৭৫৩