ভিডিও মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৮ আগস্ট, ২০২৬ ০৭:১১ পিএম

বগুড়ায় ৫ কেজি গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার

বগুড়ায় ৫ কেজি গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়া মহানগরের বনানী বাসস্ট্যান্ড থেকে ৫ কেজি গাঁজাসহ দুই কারবারিকে গ্রেফতার করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম তাদেরকে গ্রেফতার করে।

ডিবির এসআই মো. ইফতেখারুল ইসলাম জানান, গতকাল সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টায় গোপন সূত্রে খবর পেয়ে বগুড়া মহানগরের বনানী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি মাইদুল ইসলাম (৩৫) ও রুবেল ইসলাম (২০)কে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

ধৃত মাইদুল কুড়িগ্রামের নারায়নপুরের চৌদ্দঘড়ি এলাকার মৃত মোহর আলীর ছেলে। এছাড়া রুবেল একই এলাকার সিদ্দিক আলমের ছেলে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আজ মঙ্গলবার (১৮ আগস্ট) আদালতে পাটানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ৫ কেজি গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার

জনতা ব্যাংকের ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বগুড়ার নন্দীগ্রামে দই কারখানায় জরিমানা

বার্জার নিয়ে আসছে কমপ্লিট ইন্টেরিয়র সলিউশন  গ্রাহকের দোরগোড়ায়

ওয়ান ব্যাংক-এর অতিরিক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার হিসেবে  এ ওয়াই এম মোস্তফার যোগদান 

জিন্দেগি না মিলেগি দোবারা ২ নিয়ে বড় আপডেট দিলেন জোয়া আখতার