ভিডিও সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৭ আগস্ট, ২০২৬ ০৭:৩৪ পিএম

"স্মার্ট একাউন্ট স্মার্ট ব্যাংকিং" শিরোনামে ন্যাশনাল ব্যাংকের CASA ক্যাম্পেইন উদ্বোধন

গ্রাহকদের জন্য সহজ, নিরাপদ ও ডিজিটাল ব্যাংকিং সেবা আরও সম্প্রসারিত করার লক্ষ্যে ন্যাশনাল ব্যাংক পিএলসি গত ১৬ আগস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে নতুন “CASA ক্যাম্পেইন”। “নতুন সঞ্চয়, নিশ্চিন্ত লেনদেন, ডিজিটাল সুবিধা” স্লোগানকে সামনে রেখে পরিচালিত এ ক্যাম্পেইনটি চলবে ১৬ আগস্ট থেকে ১৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ন্যাশনাল ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ। এসময় ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রইস উদ্দিন ও জাহিদুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক-ইনচার্জ কাজী কামাল উদ্দিন আহমেদ ও মো. আবদুর রহিম সহ প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন। এছাড়া অনলাইনে ন্যাশনাল ব্যাংকের সকল শাখার ব্যবস্থাপকবৃন্দ ও উপশাখার ইনচার্জগণ যুক্ত  ছিলেন।

ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা নতুন সঞ্চয়ী ও চলতি হিসাব খোলার পাশাপাশি নিশ্চিন্তে লেনদেন এবং সম্পূর্ণ ডিজিটাল ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারবেন। এসব হিসাবে নির্বিঘ্নে নগদ জমা, ফান্ড ট্রান্সফার, ক্লিয়ারিং, বিএফটিএন, আরটিজিএস ও এনপিএসবি’র মাধ্যমে লেনদেনের সুবিধা রয়েছে। পাশাপাশি বাংলা কিউআর কোডের মাধ্যমে নগদ উত্তোলনের সুযোগও থাকছে।

আরও পড়ুন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ন্যাশনাল ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব ইমরান আহমেদ বলেন, “ন্যাশনাল ব্যাংক সবসময় গ্রাহকবান্ধব ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আজকের এই CASA ক্যাম্পেইন সেই প্রতিশ্রুতিরই একটি নতুন ধাপ। ‘স্মার্ট একাউন্ট, স্মার্ট ব্যাংকিং’ শুধু একটি স্লোগান নয়, এটি আমাদের গ্রাহকদের প্রতি একটি অঙ্গীকার, যেখানে তারা দ্রুত, নিরাপদ এবং নির্বিঘ্নে তাদের ব্যাংকিং প্রয়োজন মেটাতে পারবেন।”

ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের সঞ্চয়ী ও চলতি হিসাব ব্যবহারের পাশাপাশি আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবার সুবিধা আরও সহজ ও ব্যাপকভাবে গ্রহণের সুযোগ তৈরি হবে বলে আশা করছে ন্যাশনাল ব্যাংক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কাহালুতে মাদক মামলার সাজাপ্রাপ্তসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

অপেক্ষায় পূজা চেরি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনুমোদনবিহীন ক্লিনিক সিলগালা

এখন সুপারশপে প্রেম খুঁজছেন সিঙ্গেলরা

জয়পুরহাটের পাঁচবিবিতে ৪৪ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

বাংলাদেশের যে বাজারে দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছে বক