ভিডিও মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৮ আগস্ট, ২০২৬ ০৭:০৬ পিএম

ওয়ান ব্যাংক-এর অতিরিক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার হিসেবে  এ ওয়াই এম মোস্তফার যোগদান 

ওয়ান ব্যাংক পিএলসি সম্প্রতি অতিরিক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক (এডিএমডি) এবং চিফ ইনফরমেশন অফিসার হিসেবে এ ওয়াই এম মোস্তফার যোগদানের ঘোষণা দিয়েছে। নতুন এই দায়িত্বে তিনি ব্যাংকের তথ্য প্রযুক্তি ও ডিজিটাল রূপান্তর সংক্রান্ত কার্যক্রমের নেতৃত্বসহ আইটি পরিকাঠামো শক্তিশালীকরণ এবং ব্যাংকের কৌশলগত লক্ষ্যঅর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

মোস্তফা একজন অভিজ্ঞ প্রযুক্তি কুশলী হিসেবে ব্যাংকিং প্রযুক্তি, ডিজিটাল ট্র্যান্সফরমেশন এবং এন্টারপ্রাইজ আর্কিটেকচারে ২২ বছরের বেশি সময় কাজ করেছেন। ওয়ান ব্যাংকে যোগদানের পূর্বে তিনি প্রাইম ব্যাংক পিএলসির চিফ টেকনোলজি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এবং ব্র্যাক ব্যাংক পিএলসির প্রযুক্তি বিভাগের গুরুত্বপূর্ণ পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

মোস্তফাতার দীর্ঘ পেশাগত জীবনে মূল ব্যাংকিং আধুনিকীকরণ, ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম, পেমেন্ট সিস্টেম, এআইভিত্তিক সমাধান এবং এন্টারপ্রাইজ অবকাঠামোগত উন্নয়নসহ বেশ কয়েকটি বৃহৎ রূপান্তরের নেতৃত্ব দিয়েছেন। তার এই বহুমুখী অভিজ্ঞতা ওয়ান ব্যাংকের ডিজিটাল সক্ষমতা বাড়াতে, পরিচালনাগত দক্ষতা সুদৃঢ়করতে এবং গ্রাহকদের উৎকর্ষ ব্যাংকিং সেবা প্রদান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন

এ ওয়াই এম মোস্তফা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন থেকে ব্যবসায় প্রশাসনে মাস্টার্স এবং খুলনা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে বিএসসি ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ফিনটেক বিষয়ক উচ্চতর এক্সিকিউটিভ শিক্ষা গ্রহণ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমটিবি-এর অর্ধবার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা ২০২৬ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০ হাজার কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যমুনা ব্যাংকের চুক্তি

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ : টেকসই মৎস্যখাত গঠনে উচ্চশিক্ষা ও গবেষণার ওপর গুরুত্ব ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির

ইসলামী ব্যাংক-মাস্টারকার্ড-এর ‘স্পেন্ড অ্যান্ড উইন‘ ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

বগুড়ায় ৫ কেজি গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার

জনতা ব্যাংকের ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত