ভিডিও মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৮ আগস্ট, ২০২৬ ০২:১৮ এএম

অনুষ্ঠানে খাসির মাংস না পেয়ে বিয়ে না করেই চলে গেলেন বর

ছবি : সংগৃহীত, অনুষ্ঠানে খাসির মাংস না পেয়ে বিয়ে না করেই চলে গেলেন বর

খাবারের মেনুতে খাসি না থাকায় বিয়ের আনুষ্ঠানিকতা শেষ না করেই কনের বাড়ি ছেড়ে চলে গেছেন জাপানপ্রবাসী এক যুবক। এ ঘটনায় দুই পরিবারের বিয়ের আয়োজন ভেস্তে গেছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামে এ ঘটনা ঘটে। ওই যুবকের নাম জুনায়েদ। তিনি কসবা উপজেলার নিয়ামতপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।

স্থানীয়রা জানান, বরযাত্রী নিয়ে জুনায়েদ কনের বাড়িতে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করা হয়। তবে শুরু থেকেই কিছু বিষয় নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করছিলেন। পরে খাবারের সময় বরপক্ষকে স্থানীয় ঐতিহ্যবাহী ‘খদর’ পরিবেশন করা হয়। এতে খাসি না থাকায় আপত্তি জানান জুনায়েদ।

তিনি খাসি ছাড়া খাবেন না এবং খাসির ব্যবস্থা না হলে বিয়ের আনুষ্ঠানিকতাও করবেন না বলে জানান। কনের স্বজনরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও তিনি সিদ্ধান্তে অনড় থাকেন। শেষ পর্যন্ত বিয়ে না করেই একাই কনের বাড়ি থেকে চলে যান।

আরও পড়ুন

কনের বাবা শফিক মিয়া বলেন, খাসির বিষয়টি আগে জানানো হলে তিনি অবশ্যই ব্যবস্থা করতেন। বিষয়টি আগে থেকে জানানো হয়নি। এরপরও তাকে বোঝানোর চেষ্টা করা হলেও তিনি রাজি হননি।

স্থানীয় ইউপি সদস্য আশিক মিয়া বলেন, বিয়ের মতো গুরুত্বপূর্ণ আয়োজনে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। তবে ওই যুবকের আচরণ অনেকের কাছেই অস্বাভাবিক মনে হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মূল সড়কে বসতে পারবে না হকাররা, চালু হচ্ছে হলিডে ও নাইট মার্কেট

অনুষ্ঠানে খাসির মাংস না পেয়ে বিয়ে না করেই চলে গেলেন বর

বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ ত্রাণকর্মী নিহত: জাতিসংঘ

কাতার যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

এলিফ্যান্ট রোডে থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন পূজা চেরী