এলিফ্যান্ট রোডে থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার
রাজধানীর এলিফ্যান্ট রোডে শপিং ব্যাগে পাওয়া গেছে কয়েকটি ককটেল সদৃশ বস্তু। সোমবার (১৭ আগস্ট) রাত ১০টার দিকে বাটা সিগন্যাল মোড় থেকে নিউমার্কেটগামী সড়কে এসব বস্তু পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় কয়েকজন মাস্ক পরা যুবকের মধ্যে হাতাহাতি হচ্ছিল। কিছুক্ষণ পর সেখানে একটি শপিং ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। ব্যাগের ভেতরে লাল টেপ দিয়ে মোড়ানো কয়েকটি বস্তু দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, জর্দার কৌটা দিয়ে তৈরি বড় ও মাঝারি আকারের কয়েকটি বস্তু লাল টেপ দিয়ে মোড়ানো অবস্থায় পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে এবং বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে জানানো হয়।
আরও পড়ুনপরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য নিয়ে যান। এগুলো প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
 (1)_medium_1786991342.jpg)







_medium_1786969932.jpg)