ভিডিও সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৭ আগস্ট, ২০২৬ ১১:১২ পিএম

পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে : আরপিএমপি পুলিশ কমিশনার

পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে : আরপিএমপি পুলিশ কমিশনার

রংপুর জেলা প্রতিনিধি: রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৭ আগস্ট) দুপুরে পুলিশ লাইন্স অডিটোরিয়ামে সভায় সভাপতিত্ব করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, পুলিশের প্রতি জনগণের আস্থা ও মর্যাদা আরও সুদৃঢ় করতে প্রত্যেক সদস্যকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল, মানবিক ও পেশাদার আচরণ করতে হবে। একজন পুলিশ সদস্যের কথাবার্তা, আচরণ, চলাফেরা ও দায়িত্ব পালনে পেশাদারিত্বের প্রতিফলন থাকতে হবে।

সভায় রংপুর জেলা পুলিশে বদলির আদেশপ্রাপ্ত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ও ট্রাফিক) মো. শরিফুল আলম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশে বদলির আদেশপ্রাপ্ত সহকারী পুলিশ কমিশনার (ফোর্স ও প্যাট্রোল) মো. নাজির হোসেনকে শুভকামনা জানানো হয়।

আরও পড়ুন

এছাড়া চাকরি জীবনের শেষ পর্যায়ে থাকা সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) মো. রবিউল হাসানকে অবসরোত্তর জীবনের জন্য শুভকামনা জানিয়ে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) নরেশ চাকমা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মারুফ আহমেদ এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, ট্রাফিক) শরিফুল আলমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে : আরপিএমপি পুলিশ কমিশনার

নীলফামারীর ডিমলায় সেচ ক্যানেলে ডুবে খালা-ভাগ্নির মৃত্যু

রংপুরের মিঠাপুকুরে তিন বীরাঙ্গনার জন্য নির্মিত হচ্ছে বীরনিবাস

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু

শেখ মুজিবুরকে নিয়ে পোস্ট দেওয়ায় রাজশাহীতে কলেজ শিক্ষিকা বরখাস্ত

বগুড়ায় ইউপি মেম্বার রাব্বি গ্রেফতার