রংপুরের সড়কে সৌন্দর্যবর্ধক বিভিন্ন রঙের ফুল পথচারীদের দৃষ্টি কাড়ছে
রংপুর জেলা প্রতিনিধি : সড়ক সম্প্রসারণের পর রংপুরের মহাসড়কের বিভাজনকে নান্দনিক সৌন্দর্যবর্ধনের জন্য দুই বছর আগে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ লাগানো হয়েছিল। প্রচণ্ড তাপদাহ ও বৈরী আবহাওয়ার মধ্যেও কিছু গাছ টিকে আছে। এর মধ্যে নয়নতারা, জবা, ঝাউ, কাটা জবা, অতসী ফুলের হলুদ রঙ পথচারী ও ভ্রমণপিপাসু মানুষের দৃষ্টি কাড়ছে।
নগরীর মর্ডান মোড় থেকে দমদমা ও প্রধান সড়কের সড়ক বিভাজনে দেখা মিলছে বিভিন্ন ফুলের। প্রতিদিন চলাচলের সময় মুগ্ধ হন অনেক পথচারী। কেউ কেউ প্রিয়জনকে নিয়ে লং ড্রাইভে এসে এই ফুলের সৌন্দর্য উপভোগ করছেন। অতসীর ফল লম্বাটে আকৃতির। শিশুরা এ ফল ঝাঁকিয়ে ঝুনঝুনির মতো শব্দ করে। এ কারণে ফুলটির আরেক নাম ‘ঝুনঝুনি ফুল’। সড়ক বিভাজকে শ্বেতকাঞ্চনসহ অন্তত ১০ প্রজাতির কয়েকশ’ গাছ রয়েছে।
বাংলা একাডেমির সহ-পরিচালক ও পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ আবিদ করিম মুন্না বলেন, প্রতিদিন অফিসে যাওয়ার পথে তিনি অতসী ফুল দেখতে পান। তিনি জানান, অতসী বর্ষজীবী বীরুৎ জাতীয় উদ্ভিদ। পাতাগুলো লম্বাটে এবং ফুল দেখতে অনেকটা প্রজাপতির মতো।
আরও পড়ুনএখন ফুলের মৌসুমের শেষ সময় হলেও গাছগুলোতে এখনও বেশ কিছু ফুল দেখা যাচ্ছে। অতসীর বংশবৃদ্ধি বীজের মাধ্যমে হয়ে থাকে। পাতার পোকার কামড়সহ কিছু চর্মরোগের চিকিৎসায় এ উদ্ভিদ ব্যবহারের প্রচলন রয়েছে। এছাড়া অন্যান্য ফুলেও নগরীকে অপরুপ লাগে।
মন্তব্য করুন







