ভিডিও মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৮ আগস্ট, ২০২৬ ১২:২৯ এএম

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় প্রভাষক বরখাস্ত

ছবি : সংগৃহীত, শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় প্রভাষক বরখাস্ত

রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী কলেজে শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে গার্হস্থ্য অর্থনীতি বিভাগের প্রভাষক সোহেলী আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুরে কলেজ গভর্নিং বডির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গত শনিবার (১৫ আগস্ট) শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে নিজের ফেসবুক আইডিতে ‘গভীর শোক’ লেখা একটি ফটোকার্ড পোস্ট করেন সোহেলী আক্তার। এতে শেখ মুজিবুর রহমানের ছবি ছিল এবং ক্যাপশনে তিনি লেখেন, ‘বিনম্র শ্রদ্ধা’।

সোহেলী আক্তার জানান, তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে কি না, সে বিষয়ে তিনি কিছু জানেন না। রোববার ছুটি নিয়ে তিনি বাড়িতে ছিলেন। এ বিষয়ে তার কোনো বক্তব্য নেই।

জানা গেছে, রোববার কলেজে গিয়ে অধ্যক্ষের কাছ থেকে মৌখিকভাবে ছুটি নেন তিনি। ওই দিনই তার ফেসবুক পোস্টটি শিক্ষার্থী ও স্থানীয়দের নজরে আসে। পরে রাতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সোমবার সকাল ১০টায় বিক্ষোভের ঘোষণা দেয় নন্দনগাছী কলেজ ছাত্রদল। সকালে সংগঠনটির নেতাকর্মীরা কলেজে জড়ো হয়ে সোহেলী আক্তারের স্থায়ী বহিষ্কার ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এরপর কলেজ গভর্নিং বডি জরুরি সভা করে তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন

কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাহেদুর রহমান সাহেদ অভিযোগ করেন, সোহেলী আক্তার কলেজে আওয়ামী লীগের আদর্শ প্রতিষ্ঠার চেষ্টা করছেন। তার বাবা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন বলেও দাবি করেন তিনি। শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে তার স্থায়ী বহিষ্কারের দাবি জানানো হয়েছে বলে জানান সাহেদ।

কলেজের অধ্যক্ষ ওয়াহেদুল ইসলাম বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সোহেলী আক্তার ফেসবুকে এ ধরনের ‘রাষ্ট্রবিরোধী’ পোস্ট দিতে পারেন না। কলেজের শৃঙ্খলা রক্ষার স্বার্থে তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলেজ গভর্নিং বডির সভাপতি ও চারঘাটের নিমপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, সর্বসম্মতিক্রমে সোহেলী আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে এখনো কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি, তবে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ঘটনাটি নিয়ে কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তের পাশাপাশি সংশ্লিষ্টদের বক্তব্যও সামনে এসেছে। পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়ায় বিষয়টির চূড়ান্ত অবস্থান নির্ধারিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় প্রভাষক বরখাস্ত

দুদক চেয়ারম্যান হলেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান

গ্রিসে উড্ডয়নের পরপরই হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ার সোনাকান্ত বিলে মুগ্ধতা ছড়াচ্ছে পদ্মফুলের সৌন্দর্য

রংপুরের সড়কে সৌন্দর্যবর্ধক বিভিন্ন রঙের ফুল পথচারীদের দৃষ্টি কাড়ছে

পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে : আরপিএমপি পুলিশ কমিশনার