ভিডিও সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৭ আগস্ট, ২০২৬ ১১:১০ পিএম

রংপুরের মিঠাপুকুরে তিন বীরাঙ্গনার জন্য নির্মিত হচ্ছে বীরনিবাস

রংপুরের মিঠাপুকুরে তিন বীরাঙ্গনার জন্য নির্মিত হচ্ছে বীরনিবাস

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি : রংপুরের মিঠাপুকুরে ৩ জন বীরাঙ্গনার জন্য নির্মাণ হচ্ছে তিনটি বীরনিবাস। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রকল্পের আওতায় নিবাসটি নির্মাণ করা হচ্ছে।

পরিচালক (যুগ্ম সচিব) সৈয়দ ফরহাদ হোসেন শনিবার সকালে রংপুরের মিঠাপুকুরে বীরাঙ্গনাদের জন্য নির্মাণাধীন বীরনিবাস পরিদর্শন করেন। এসময় তিনি বীরাঙ্গনা নারীর পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে তিনজন বীরাঙ্গনার জন্য ৩টি বীরনিবাস নির্মাণ করা হচ্ছে। প্রতিটি প্যাকেজে ব্যয় হবে ৫৫ লাখ ৮৮২ টাকা। ইতোমধ্যে প্রকল্প পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন নির্মাণাধীন বীর নিবাস পরিদর্শন করেছেন।

আরও পড়ুন

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুজ্জামান সরকার জানান, উপজেলার চিথলী উত্তরপাড়া, ফুল চৌকি ও জগদীশ পুর গ্রামে বীর নিবাস তিনটি নির্মাণ করা হচ্ছে। বীর নিবাস পেয়ে খুশি বীরাঙ্গনা বেগনা বেওয়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের মিঠাপুকুরে তিন বীরাঙ্গনার জন্য নির্মিত হচ্ছে বীরনিবাস

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু

শেখ মুজিবুরকে নিয়ে পোস্ট দেওয়ায় রাজশাহীতে কলেজ শিক্ষিকা বরখাস্ত

বগুড়ায় ইউপি মেম্বার রাব্বি গ্রেফতার

দিনাজপুরের ঘোড়াঘাটে ১ হাজার ১৩৭ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : আহসানুল তৈয়ব জাকির