ভিডিও সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৭ আগস্ট, ২০২৬ ০৯:১০ পিএম

এবার ওমানে হামলার হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রচেষ্টায় বাধা সৃষ্টি করলে ওমানে বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ওমান যদি পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আমরা তাদের ওপর ভয়াবহ বোমা হামলা চালাব।’

ইরান ওমানের সঙ্গে কৌশলগত এই জলপথ দিয়ে জাহাজ চলাচল পুনরায় চালুর বিষয়ে আলোচনা করছে। হরমুজ প্রণালি বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হওয়ায় এ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তীব্র হয়েছে।

ট্রাম্প একই সাক্ষাৎকারে জানান, তার প্রশাসন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে একটি সরাসরি গোপন যোগাযোগের পথ বা ‘ব্যাকচ্যানেল’ চালু করেছে। তবে ইরানের সঙ্গে সংঘাতের অবসান ঘটাতে তিনি কোনো তাড়াহুড়ো করছেন না বলেও জানান।

আরও পড়ুন

আইআরজিসি সম্পর্কে ট্রাম্প বলেন, ‘তারা ভালো পোকার খেলোয়াড়, কিন্তু তারা মারা যাচ্ছে।’ এরপর তিনি বলেন, সংঘাত শেষ করার জন্য তার কোনো সময়সীমা নেই এবং তিনি তাড়াহুড়ো করছেন না।

এদিকে, ইরান ও ওমান হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় চালুর বিষয়ে একটি সমঝোতা চূড়ান্ত করার পথে রয়েছে বলে ইরান জানিয়েছে। এমন পরিস্থিতিতে ট্রাম্পের ওমানকে সরাসরি হামলার হুমকি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ওমানে হামলার হুমকি ট্রাম্পের

বগুড়ায় সিয়াম হোটেল এন্ড রেস্টুরেন্টের ১০ হাজার টাকা জরিমানা

বগুড়ার আদমদিঘীর হাবিবা হত্যা মামলার প্রধান আসামি কহিরের জামিন নামঞ্জুর

চুয়াডাঙ্গায় ঘাসের জমিতে বিষ প্রয়োগ, শতাধিক পাখির মৃত্যু

ফের পর্দায় একসঙ্গে কোয়েল ও পরমব্রত

বগুড়ায় শুরু হচ্ছে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী