ভিডিও বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৫ আগস্ট, ২০২৬ ১২:০৩ এএম

বগুড়া মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ মিছিল

বগুড়া মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ মিছিল

শহর প্রতিনিধি (বগুড়া) : ফ্যাসিস্ট সরকারের আমলে সংগঠিত সকল গুম, খুন, অর্থপাচার দুর্নীতি এবং জুলাই আন্দোলনে গণহত্যাকারীদের বিচার তরান্বিত করার দাবিতে শ্রমিক সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া মহানগর শাখা।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) নবাববাড়ী জেলা কার্যালয় সংলগ্ন আইন কলেজ চত্ত্বরে মিছিলের আগে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় সহকারি সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন। সভাপতিত্ব করেন শ্রমিক সংগঠনটির মহানগর শাখার সভাপতি আজগর আলী। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম। মিছিল শেষে সাতমাথায় জুলাই স্মৃতিস্তম্ভের সামনে সমাপনী বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া মহানগর শাখার সভাপতি আজগর আলী।

আরও পড়ুন

মিছিলের আগে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি আশরাফ হোসেন বিপু, সহ-সভাপতি নূর আলম, আব্দুল হাই সিদ্দিকী, শাহিনুর আলম, সহকারি সাধারণ সম্পাদক জামিল মাহমুদ, মশিউর ইসলাম সুইট,  শ্রমিক নেতা এনামুল হক রুবেল প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোগান্তি কমাতে বগুড়ার গোহাইল রোডে সিটি কর্পোরেশনের স্বস্তির উদ্যোগ

বগুড়া মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ মিছিল

নওগাঁয় নদীতে যুবকের ভাসমান লাশ

বগুড়ার সোনাতলায় সৈয়দ আহম্মদ কলেজ-হাট করমজা সড়কে ব্রিজের এ্যপ্রোচ রোডে ধস

‘আমার কবরের কাছে একটু যাইও তুমি, আমার একা থাকতে ভয় করে’ : আত্মহত্যার আগে ভিডিও বার্তায় মেঘনা

রংপুরের পীরগাছায় নাতিকে দেখতে গিয়ে নির্মম নির্যাতনের শিকার দাদি