বগুড়া মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ মিছিল
শহর প্রতিনিধি (বগুড়া) : ফ্যাসিস্ট সরকারের আমলে সংগঠিত সকল গুম, খুন, অর্থপাচার দুর্নীতি এবং জুলাই আন্দোলনে গণহত্যাকারীদের বিচার তরান্বিত করার দাবিতে শ্রমিক সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া মহানগর শাখা।
আজ মঙ্গলবার (৪ আগস্ট) নবাববাড়ী জেলা কার্যালয় সংলগ্ন আইন কলেজ চত্ত্বরে মিছিলের আগে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় সহকারি সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন। সভাপতিত্ব করেন শ্রমিক সংগঠনটির মহানগর শাখার সভাপতি আজগর আলী। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম। মিছিল শেষে সাতমাথায় জুলাই স্মৃতিস্তম্ভের সামনে সমাপনী বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া মহানগর শাখার সভাপতি আজগর আলী।
মিছিলের আগে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি আশরাফ হোসেন বিপু, সহ-সভাপতি নূর আলম, আব্দুল হাই সিদ্দিকী, শাহিনুর আলম, সহকারি সাধারণ সম্পাদক জামিল মাহমুদ, মশিউর ইসলাম সুইট, শ্রমিক নেতা এনামুল হক রুবেল প্রমুখ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178816