ভিডিও মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৪ আগস্ট, ২০২৬ ১১:৩৮ পিএম

বগুড়ার শেরপুরে স্কুলছাত্র হত্যার আসামি শাকিল গ্রেফতার

বগুড়ার শেরপুরে স্কুলছাত্র হত্যার আসামি শাকিল গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ থামাতে গিয়ে নিহত স্কুলছাত্র জামিল শেখ (১৬) হত্যা মামলার প্রধান আসামি শাকিলকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের শালফা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শাকিল উপজেলার শেরুয়া দহপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

শেরপুর থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেলে শেরুয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি শান্ত করতে জামিল শেখ এগিয়ে গেলে শাকিলসহ আসামিরা তাকে এলোপাথারি মারধর করে।

এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম বাদি হয়ে সোমবার রাতেই শেরপুর থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা হওয়ার পরপরই আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ এবং প্রধান আসামি শাকিলকে গ্রেফতার করে।

আরও পড়ুন

এ বিষয়ে শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জয়নুল আবেদিন বলেন, অভিযুক্ত শাকিলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে স্কুলছাত্র হত্যার আসামি শাকিল গ্রেফতার

পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে রওনা হলেন নাটোরের দুলাল হোসেন

বগুড়ায় মাদক কারবারির যাবজ্জীবন কারাদন্ড

বগুড়ার দুপচাঁচিয়ায় নাশকতা ও মাদক মামলায় আওয়ামীলীগ নেতাসহ গ্রেফতার ১৬

বুয়েটে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফি ৬০০ টাকা

বিএনপি ছাড়া বগুড়ার উন্নয়ন হয় না, কেউ করেও না : রেজাউল করিম বাদশা এমপি