ভিডিও সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৩ আগস্ট, ২০২৬ ০৯:০২ পিএম

কক্সবাজারে প্যারাসেইলিং কার্যক্রম বন্ধ ঘোষণা,পর্যটক নিহতের ঘটনায় মামলা

কক্সবাজারে প্যারাসেইলিং কার্যক্রম বন্ধ ঘোষণা,পর্যটক নিহতের ঘটনায় মামলা

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় সৈকতের সব পয়েন্টে প্যারাসেইলিং কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

এদিকে দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং দুর্ঘটনায় নিহত পর্যটক শৌভিক রায়ের ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় মামলা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, রবিবার সন্ধ্যায় নিহতের বোন মেধা মৃত্তিকা রায় বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় নিষেধাজ্ঞা অমান্য করে প্যারাসেইলিং পরিচালনার অভিযোগে ‘ফ্রাই এয়ার সি স্পোর্টস’-এর পরিচালক মো. ফরিদকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ঘটনার দিন শনিবার রাত এবং রোববার দুপুরে দরিয়ানগর প্যারাসেইলিং পয়েন্টে অভিযান চালায় প্রশাসন। পরে নিষেধাজ্ঞা অমান্য করে পরিচালিত ‘ফ্রাই এয়ার সি স্পোর্টস’-এর স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে প্যারাসেইলিংয়ের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

আরও পড়ুন

অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মো. মাহমুদুর রহমান সায়েম বলেন, অভিযানে পাঁচ থেকে ছয়টি স্পিডবোটের ইঞ্জিন, সংযোজিত ও বিচ্ছিন্ন বিভিন্ন যন্ত্রাংশ, ছয় থেকে সাতটি জেরিক্যান ভর্তি জ্বালানি এবং অন্যান্য স্পেয়ার পার্টস জব্দ করা হয়েছে।

গত শনিবার বৈরী আবহাওয়ার মধ্যে কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় ছিটকে পড়ে শৌভিক রায় নামে এক পর্যটকের মৃত্যু হয়। এরপর থেকেই এ বিনোদন কার্যক্রমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে।

পর্যটকদের অভিযোগ, অনেক ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, আবহাওয়ার ঝুঁকি মূল্যায়ন, সরঞ্জামের নিয়মিত পরীক্ষা এবং জরুরি উদ্ধার প্রস্তুতি নিশ্চিত না করেই প্যারাসেইলিং পরিচালনা করা হচ্ছে।

জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান বলেন, জেলা প্রশাসনের অনুমোদন ছাড়া পরিচালিত এসব প্যারাসেইলিং কার্যক্রম ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে প্যারাসেইলিং কার্যক্রম বন্ধ ঘোষণা,পর্যটক নিহতের ঘটনায় মামলা

ভারত সীমান্তে ২৫০টি অত্যাধুনিক চীনা যুদ্ধযান মোতায়েন করলো পাকিস্তান

রুনা লায়লা’র কাছ থেকে অটোগ্রাফ নিলেন জয়

লক্ষ্মীপুরে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের রাজা ইলিশ বিক্রি ১০ হাজার টাকা

ঢাবি ছাত্রদলের উদ্যোগে বীর শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি

৫ আগস্ট ছুটি ঘোষণা নোয়াবের